করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড করুন মাত্র দুই মিনিটে । Covid-19 Certificate Download In Two Minutes.
কোভিড-১৯ এর সর্টিফিকেট ডাউনলোড
মোবাইল দিয়ে কোভিড-১৯ সার্টিফিকেট ডাউনলোড
কম্পিউটার দিয়ে কোভিড-১৯ এর সর্টিফিকেট ডাউনলোড
প্রথমত আপনাদের বলে রাখি, আপনারা যখন করোনা ভ্যাকসিন দিবেন সেটি যদি অনলাইনে পোস্টিং দেয়া না থাকে তাহলে আপনারা কখনই কোভিড-১৯ সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন না। এর জন্য আপনাকে আপনার দেওয়া ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ অনলাইনে এন্ট্রি থাকা বাধ্যতামুলক। তবেই আপনি আপনার কোভিড-১৯ সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। তখন সার্টিফেকেটে আপনার ১ম ডোজ দেয়ার তারিখ ও ডোজের নাম থাকবে। আপনি যদি ২য় ও বুস্টার ডোজ সম্পন্ন করে থাকেন তাহলে আপনার সনদে সকল ডোজের নাম ও তারিখ সহ উল্লেখ থকবে ।
আপনাকে কম্পিউটার অথবা মোবাইল এর সার্চ অপশনে লিখতে হবে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড অথবা ইংরেজিতে (surokkha.gov.bd).
এরপর উপরোক্ত ছবিতে দেওয়া লাল মার্ক করা দুটি অপশনের যেকোন একটিতে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের সামনে নতুন পেজ ওপেন হবে।
সেখানে থেকে জাতিয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি আপনার নিবন্ধন করার সময় যে নাম্বার দিয়েছেন (জাতিয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন) সেই নাম্বার ও জন্ম তারিখ ।
জাতিয় পরিচয়পত্র দিয়ে সনদ উত্তোলনের লিঙ্কঃ https://surokkha.gov.bd/certificate?s=1
জন্ম নিবন্ধন দিয়ে সনদ উত্তোলনের লিঙ্কঃ https://surokkha.gov.bd/certificate/birth-registration?s=1
এরপর উপর্যুক্ত মার্ক করা ঘরের মধ্যে যে অপশনগুলো রয়েছে, সেখানে জাতিয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নাম্বার বসিয়ে তারপর সঠিক জন্ম তারিখ বসিয়ে নিচে ক্যাপচা কোডটি পূরন করতে হবে।
এবার প্রথমে নিবন্ধন করার সময় যে মোবাইল নাম্বার টি ব্যবহার করা হয়েছিল সেই নাম্বারে একটি OTP কোড যাবে। সেই কোডটি সরবারহ করে আপনি আপনার কাঙ্ক্ষীত টিকা সনদ পেয়ে যাবেন ।
আপনার টিকা সনদ মূলত দুই পাতার। প্রথম পাতাটি এরকম। এটি আপনার সংগ্রহে রাখবেন।
আপনার ২য় পেজটি এরকম। আপনি এটিকে আপনার জাতিয় পরিচয়পত্রের মতো করে লেমেনেটিং করে সবসময় আপনার সাথেই রাখবেন।
এই কাজটি ভিডিও দেখে করতে চাইলে নিচে দেয়া লিঙ্কে ক্লিক করুন......
জন্ম সন্দ দিয়েঃ
https://youtu.be/DHkbxnSWUNA
জাতিয় পরিচয়পত্র দিয়েঃ
এই সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভ্রমন করুন,






No comments